সূচকের সর্বোচ্চ উত্থানে লেনদেন শেষ

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » সূচকের সর্বোচ্চ উত্থানে লেনদেন শেষ

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকের সর্বোচ্চ উত্থানে লেনদেন শেষ । আজ রোববার প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৫৬ পয়েন্ট বা ৩ শতাংশ বেড়ে ৪ হাজার ৮৫৯ পয়েন্টে অবস্থান করছে; যা গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থান সূচকটির। এর আগে গত বছরের ৯ অক্টোবর ডিএসইএক্স সূচকের অবস্থান ছিল ৪ হাজার ৮৬২ পয়েন্টে।

এদিকে আজকে ডিএসইতে লেনদেনও ১৩শ কোটির ঘর ছাড়িয়েছে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই–৩০ সূচক ৪৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৩৯ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ২১ পয়েন্ট বেড়েছে।

দিনভর লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০১টির, দর কমেছে ৪২টির এবং দর অপরিবর্তীত রয়েছে ১১টির।

রোববার ডিএসইতে এক হাজার ৩৫১ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৪৩ কোটি ৫৫ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল এক হাজার ২০৭ কোটি ৭৭ লাখ টাকার।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ২৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৩৯ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ১০ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে ২১০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ১৬৮টির দর বেড়েছে, কমেছে ২৪টির। আর ১৮টির দর অপরিবর্তিত রয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট- আ/ব/সি / ১৬ আগস্ট, ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১