সূচকের উত্থানে লেনদেন চলছে

প্রচ্ছদ » সারাদেশ » সূচকের উত্থানে লেনদেন চলছে

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেনের শুরু থেকেই ক্রয় প্রেসারে বাড়তে থাকে সূচক। রোববার লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টায় সূচকের পাশাপাশি ৬২.২৫ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬১ কোটি টাকা।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮৩৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১১৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬৬৬ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২১টির, দর কমেছে ৯৫টির এবং দর পরিবর্তীত রয়েছে ৩৯টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৪৬১ কোটি ৭৮ লাখ ৮২ হাজার টাকা।

এর আগের কার্যদিবস একই সময় ডিএসইর ব্রড ইনডেক্স ১২ পয়েন্ট কমে অবস্থান করে ৪৭৭৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১০৯৮ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ০.৫০ পয়েন্ট কমে অবস্থান করে ১৬৪৩ পয়ন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৪৪০ কোটি ৯২ লাখ ৫২ হাজার টাকা।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৩২৩ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ২০৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৭টির, দর কমেছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৯ কোটি ৯৩ লাখ ৭৮ হাজার টাকা।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৩আগস্ট, ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০