মঙ্গলবার কেসিসির ৫০৪ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রচ্ছদ » Uncategorized » মঙ্গলবার কেসিসির ৫০৪ কোটি টাকার বাজেট ঘোষণা

kholna cityপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ২০২০-২০২১ অর্থবছরের ৫০৪ কোটি ৩১ লাখ টাকার বাজেট মঙ্গলবার (২৬ আগস্ট) ঘোষণা করা হবে। ওইদিন নগর ভবনে বাজেট ঘোষণা করবেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

কেসিসির সূত্র জানায়, বিদায়ী অর্থবছরে কেসিসির বাজেট ছিল ৮৬৫ কোটি ৫৪ লাখ টাকার। সংশোধিত বাজেট দাঁড়িয়েছে ৫৮২ কোটি ৭১ লাখ টাকায়। ২০১৯-২০২০ অর্থবছরে বাজেটের শতকরা ৬৭ দশমিক ৩৫ ভাগ অর্জিত হয়েছে। বর্তমান মেয়রের দ্বিতীয় বাজেট হতে যাচ্ছে এটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্তমান মেয়রের মেয়াদকালের প্রথম অর্থ বছর ২০২০-২১ এ ৮৬৫ কোটি ৫৪ লাখ ৩ হাজার টাকার বাজেট ঘোষণা করা হলেও তার শতভাগ বাস্তবায়ন হয়নি। তাই চলতি বাজেটের আকার কমছে বিগত অর্থ বছরের ঘোষিত বাজেটের ৩৮ ভাগ।

২০১৮-১৯ অর্থ- বছর ৬৩৭ কোটি ৯ লাখ টাকার বাজেট ঘোষণা করে কেসিসি। আর গেল অর্থ বছর ২০১৯-২০ এ ৮৬৫ কোটি টাকার মেগা বাজেট ঘোষণা করে কেসিসি। কিন্তু বাজেট বাস্তবায়নে নানা প্রতিকূলতার জন্য এ বছর বৃহৎ বাজেট ঘোষণা থেকে পিছু হটছে কেসিসি। ফলে গত অর্থ বছরের চেয়ে প্রায় ৩০০ কোটি কমানো হচ্ছে এবারের বাজেটের আকার।

কেসিসির অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর শেখ গাউসুল আযম বলেন, এবারের বাজেটেও কোনো প্রকার কর বৃদ্ধি করা হবে না। নতুন অর্থ বছরে প্রাধান্য পাবে ড্রেনেজ ব্যবস্থার সংস্কার, স্বাস্থ্যখাত, প্রযুক্তিগত উন্নয়ন ও কনজারভেন্সি বিভাগ।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৪ আগস্ট, ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০