ফুলছড়িতে বেইলি ব্রিজ ভেঙে সিমেন্ট বোঝাই ট্রাক খালে

প্রচ্ছদ » Uncategorized » ফুলছড়িতে বেইলি ব্রিজ ভেঙে সিমেন্ট বোঝাই ট্রাক খালে

fulchori road accidentপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: গাইবান্ধার ফুলছড়িতে ছালুয়া বেইলি ব্রিজ ভেঙে সিমেন্ট বোঝাই ট্রাক খালে পড়ে গেছে। এতে চালক নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলার উদাখালী ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বেইলি ব্রিজটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। সকালে অতিরিক্ত সিমেন্ট বোঝাই একটি ট্রাক পার হওয়ার সময় ব্রিজটি ভেঙে খালে পড়ে যায়। এ ঘটনায় ট্রাকের চালক নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। চালক বা অন্য কেউ নিখোঁজ আছেন কি না খুঁজে দেখছে ডুবুরি দল।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৪ আগস্ট, ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০