DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন সামান্য বেড়েছে।

সোমবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩২ পয়েন্ট কমে ৪ হাজার ৭৬২ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই–৩০ সূচক ৫ পয়েন্ট কমে এক হাজার ৬৪৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমেছে।

দিনভর লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৯টির, দর কমেছে ২৩২টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৩৩টির।

সোমবার ডিএসইতে ৭২৯ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২০৮ কোটি ৬২ লাখ টাকা কম। গতকাল লেনদেন হয়েছিল ৯৩৭ কোটি ৯৮ লাখ টাকার।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৮২ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ৩০ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে ২৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৬০টির দর বেড়েছে, কমেছে ১৬২টির। আর ৩৪টির দর অপরিবর্তিত রয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৪ আগস্ট, ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০