আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের পর্ষদ সভা ৩১ আগস্ট
প্রচ্ছদ » Uncategorized » আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের পর্ষদ সভা ৩১ আগস্ট
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আলিফ ম্যানুফ্যাকচারিং লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির সভা আগামী ৩১ আগস্ট বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ওই সভায় কোম্পানির ৩১ মার্চ,২০২০ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১৩ পয়সা।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৫ আগস্ট, ২০২০।








