সূচকের উত্থানে লেনদেন চলছে

প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থানে লেনদেন চলছে

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেনের শুরু থেকেই ক্রয় প্রেসারে বাড়তে থাকে সূচক। মঙ্গলবার লেনদেন শুরু থেকেই দুই বাজারেই লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত লেনদেনের প্রথম আধাঘণ্টায় ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৩৮ পয়েন্ট বেড়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ্ ৯ পয়েন্ট বেড়েছে।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২১৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৪৯টির। আর ৪৮টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১১৭ কোটি ৪৬ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৬ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে চার কোটি পাঁচ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ৮১ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫১টির, কমেছে ২০টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৫ আগস্ট, ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০