ব্লক মার্কেটে ২৮ কোটি টাকার লেনদেন

প্রচ্ছদ » জাতীয় » ব্লক মার্কেটে ২৮ কোটি টাকার লেনদেন

block-marketপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ২৩ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৫৬ লাখ ৫৩ হাজার ৭৫৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৮ কোটি ৫২ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৭ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে বিকন ফার্মা লিমিটেডের।

সিটি ব্যাংক ১ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

তৃতীয় স্থানে থাকা ফাইন ফুডস ১ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বারাকা পাওয়ার, বেক্সিমকো, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, ইস্টল্যান্ড, ইস্টার্ন লব্রিকেন্টস, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, এস্কয়ার নিট, জেনেক্স ইনফোসিস, মালেক স্পিনিং, এম.এল ডাইং, ন্যাশনাল হাউজিং, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, ফার্মা এইডস, প্যারামাউন্ট টেক্সটাইল, সী পার্ল বীচ, এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড, সিঙ্গার বিডি, স্কয়ার ফার্মা ও উত্তরা ব্যাংক লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৬ আগস্ট, ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০