সেপ্টেম্বর পর্যন্ত কিস্তি আদায় করতে পারবে না আর্থিক প্রতিষ্ঠান

প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » সেপ্টেম্বর পর্যন্ত কিস্তি আদায় করতে পারবে না আর্থিক প্রতিষ্ঠান

bbপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে নেওয়া ঋণ, লিজ ও অগ্রিমের কিস্তি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত না দিলেও তা খেলাপি হবে না।

বুধবার (২৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনা ভাইরাস বৈশ্বিক মহামারি আকার ধারণ করেছে। বিশ্ব বাণিজ্যের পাশাপাশি বাংলাদেশের অর্থনীতির ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে। দেশের সামগ্রিক অর্থনীতিতে করোনা ভাইরাসের বিরূপ প্রভাবের কারণে ঋণগ্রহীতাদের আর্থিক ক্ষতি ও ঋণের অর্থ পরিশোধের বিষয় বিবেচনায় নিয়ে ১ জানুয়ারি থেকে বিদ্যমান ঋণ, লিজ, অগ্রিমের শ্রেণিমান ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অপরিবর্তিত থাকবে।

এই সময় ঋণ-লিজ-অগ্রিমের কিস্তির পরিমাণ ও সংখ্যা পুনঃনির্ধারিত হবে। অর্থাৎ জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত যত সংখ্যক কিস্তি বকেয়া থাকবে সমসংখ্যক কিস্তি বৃদ্ধিপূর্বক পরিশোধ সূচি প্রণয়ন করতে হবে।

ঋণ, লিজ, অগ্রিমের ওপর সুদ-মুনাফা হিসাবায়নের ক্ষেত্রে এতসংক্রান্ত বিদ্যমান নীতিমালা বলবৎ থাকবে এবং এসময়ে কোনো দণ্ড সুদ বা অতিরিক্ত ফি-চার্জ-কমিশন (যে নামেই অভিহিত করা হোক না কেন) আরোপ করা থেকে বিরত থাকতে হবে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৬ আগস্ট, ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০