করোনায় কুষ্টিয়া দৌলতপুর থানার ওসির মৃত্যু

প্রচ্ছদ » Uncategorized » করোনায় কুষ্টিয়া দৌলতপুর থানার ওসির মৃত্যু

Arifur policeপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান (৪৫)।

গতকাল বুধবার (২৬ আগস্ট) রাতে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) নিশিকান্ত সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ১৪ আগস্ট দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান অসুস্থ হয়ে পড়েন। পরদিন ১৫ আগস্ট শ্বাসকষ্ট শুরু হলে অ্যাম্বুলেন্সযোগে তাকে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

আরিফুর রহমান ২০১৯ সালের ৩১ আগস্ট দৌলতপুর থানার ওসি হিসেবে যোগদান করেন। এর আগে তিনি রেলওয়ে থানা সান্তাহারের ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। কুষ্টিয়ার দৌলতপুর, কুমারখালী ও মডেল থানায় সাব ইন্সপেক্টর হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

ওসি আরিফুর রহমানের বাড়ি খুলনার রূপসা উপজেলার সামন্তসেনা গ্রামে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক বছর বয়সী কন্যাসন্তানের জনক ছিলেন।

উল্লেখ্য, কুষ্টিয়ায় এ পর্যন্ত ২ হাজার ৬০২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ২ হাজার ৫২ জন। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫২ জনের।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৭ আগস্ট, ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০