লোকসানে মাইডাস ফাইন্যান্স

প্রচ্ছদ » Uncategorized » লোকসানে মাইডাস ফাইন্যান্স

midas.পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান মাইডাস ফাইন্যান্স লোকসান করেছে। এর ফলে বছরের প্রথম ছয় মাসের হিসাবেও কোম্পানিটির লোকসান হয়েছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা শেষে প্রকাশিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

কোম্পানিটির প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৯ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয় ১ টাকা ১৩ পয়সা।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে লোকসান করায় বছরের প্রথম ছয় মাসের ( জানুয়ারি-জুন) হিসাবেও কোম্পানিটি লোকসানে হয়েছে। চলতি বছরের জানুয়ারি-জুন সময়ের ব্যবসায় কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয় ৮৩ পয়সা।

লোকসানের পাশাপাশি কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্যও আগের বছরের তুলনায় কমেছে। চলতি বছরের জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১১ টাকা ৩২ পয়সা, যা ২০১৯ সালের ডিসেম্বর শেষে ছিল ১১ টাকা ৩৮ পয়সা।

এদিকে অপারেটিং ক্যাশ ফ্লোর তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ঋণাত্মক ৩০ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ৫৪ পয়সা।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৭ আগস্ট, ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০