সহযোগী কোম্পানির সাথে একীভূত হচ্ছে সিঙ্গারবিডি
প্রচ্ছদ » Uncategorized » সহযোগী কোম্পানির সাথে একীভূত হচ্ছে সিঙ্গারবিডি
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল অ্যাপলিয়েন্স লিমিটেডের সাথে একীভূতকরণের বিষয়টি অনুমোদন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, মার্জারের মাধ্যমে কোম্পানি দুইটি এক হয়ে যাবে। ইন্টারন্যাশনাল অ্যাপলিয়েন্স শতভাগ সহযোগী কোম্পানি সিঙ্গারের।
কোম্পানিটি ব্যাংক অন্যান্য ক্রেডিটরস ও শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে সহযোগী কোম্পানিকে মার্জারের কাজটি সম্পন্ন করতে পারবে।
আর সবশেষে কোম্পানি দুইটিকে মার্জারের জন্য উচ্চ আদালতের আদেশ লাগবে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৩১ আগস্ট, ২০২০।








