দৌলতদিয়ায় জেলের জালে আড়াই কেজির রাজা ইলিশ
প্রচ্ছদ » Uncategorized » দৌলতদিয়ায় জেলের জালে আড়াই কেজির রাজা ইলিশ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাজবাড়ী জেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি রাজা ইলিশ।
রোববার (৩০ আগস্ট) সকাল ৮টার দিকে দৌলতদিয়া পদ্মা নদীর অদূরে স্থানীয় গোপাল হালদারের জালে ইলিশটি ধরা পড়ে।
ফেরিঘাট এলাকায় মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। দৌলতদিয়া ফেরি ঘাটের চাদনী আরিফা মৎস্য আড়ৎ এর মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, সকালে স্থানীয় জেলে গোপাল হালদারের কাছ থেকে আড়াই কেজি ওজনের রাজা ইলিশটি ২৬০০ টাকায় কিনে পরে কিছু লাভে ৩ হাজার টাকায় ঢাকার একজন ক্রেতার কাছে বিক্রি করেছি।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৩০ আগস্ট, ২০২০।








