চীনে রেস্তোরাঁ ধসে নিহত ২৯

প্রচ্ছদ » Uncategorized » চীনে রেস্তোরাঁ ধসে নিহত ২৯

chin restoraপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: চীনের শানশি প্রদেশের শিয়াংফেন কাউন্টির একটি রেস্তোরাঁ ধসে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে।

রোববার (২৯ আগস্ট) চীনা সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

চীনের সংবাদমাধ্যম শিনহুয়া জানাচ্ছে, দেশটির শানশি প্রদেশের শিয়াংফেন কাউন্টির দুইতলার রেস্তোরাঁটি শনিবার (২৯ আগস্ট) জন্মদিন উদযাপনের সময় ধসে পড়ে। জুশিয়ান নামের রেস্তোরাঁটির ধ্বংসাবশেষ থেকে ৫৭ জনকে বের করা হয়েছে। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৯ জনের। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর। তবে, তাদের অবস্থা আশঙ্কাজনক নয়।

সিজিটিএন বলছে, রোববার সকালের দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

এখনো রেস্তোরাঁ ধসের কারণ জানা যায়নি। বিষয়টি প্রাদেশিক প্রশাসনের তত্ত্বাবধানে তদন্ত করা হবে বলে জানায় কেন্দ্রীয় সরকারের স্টেট কাউন্সিল।

চীনে এ ধরনের ভবন ধসের ঘটনা নতুন কিছু নয়। ভবন তৈরিতে নিয়মের তোয়াক্কা না করার কারণে এসব দুর্ঘটনার ঘটে বলে ধারণা।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৩০ আগস্ট, ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০