ব্লক মার্কেটে ১১৪ কোটি টাকার লেনদেন

প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ১১৪ কোটি টাকার লেনদেন

block-marketপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে মোট ১৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৬৪ লাখ ৪৩ হাজার ৪১৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১১৪ কোটি ৯৭ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটি ৯৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

এমটিবি ৮ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স ৪ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বঙ্গজ, ব্রাক ব্যাংক, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, এম.এল ডাইং, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল, রুপালী লাইফ, সাইফ পাওয়ারটেক, সী পার্ল বীচ ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৩১ আগস্ট, ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০