মেঘনা লাইফের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
প্রচ্ছদ » Uncategorized » মেঘনা লাইফের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম আয় বেড়েছে। কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করলে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্র জানায়, কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন,২০২০) ১৭ কোটি ৩৯ লাখ টাকার প্রিমিয়াম আয় বেড়েছে। আগের বছর একই সময় বেড়েছিল ২৯ কোটি ৯৯ লাখ টাকা।
আলোচ্য সময়ে কোম্পানির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৮০৮ কোটি ১৬ লাখ টাকা। আগের বছর একই সময় ছিল এক হাজার ৭১৬ কোটি ৭৩ লাখ টাকা।
এদিকে ৬ মাসে কোম্পানিটির প্রিমিয়াম আয় কমেছে ২৮ কোটি ১৮ লাখ টাকা। আগের বছর একই সময় ছিল ১০ কোটি ৩০ লাখ টাকা।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০২ সেপ্টেম্বর , ২০২০।








