৬ দেশের ক্রস বর্ডার সংযোগ স্থাপনে বড় বিনিয়োগ চীনের

প্রচ্ছদ » Uncategorized » ৬ দেশের ক্রস বর্ডার সংযোগ স্থাপনে বড় বিনিয়োগ চীনের

6 cuntryপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সাথে ভারত, ভুটান, নেপাল, মিয়ানমার ও চীনের ক্রস বর্ডার সংযোগ স্থাপনসহ উপ-আঞ্চলিক সড়ক যোগাযোগ স্থাপন করা হবে। এর মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে আমদানি-রফতানি ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের পথ সুগম হবে।

এজন্য মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা ‘সিলেট-তামাবিল মহাসড়ক পৃথক এসএমভিটি লেনসহ চার লেনে উন্নীতকরণ’ শীর্ষক একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এতে খরচ হবে ৩ হাজার ৫৮৬ কোটি ৫ লাখ টাকা। তার মধ্যে বাংলাদেশ সরকার দেবে ৬১৫ কোটি ৪৯ লাখ, বাকি ২ হাজার ৯৭০ কোটি ৫৬ লাখ টাকা ঋণ দেবে চীন নেতৃত্বাধীন এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি), যার সদর দফতর বেইজিংয়ে।

একনেক সভা-পরবর্তী সংবাদ সম্মেলনে এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আশা করছি, পূর্বদিগন্তে আমাদের যে ওপেনিং আপ হবে, আসাম, ত্রিপুরা, ভুটান, নেপালের সঙ্গে ইত্যাদি। পূর্বদিগন্তে আমরা যেতে চাচ্ছি। এটা ক্রস বর্ডার রোড হবে। চীনের সঙ্গে, মিয়ানমারের সঙ্গে আজ হয়তো একটু উত্তেজনা আছে, আগামীতে আশা করি থাকবে না। উই আর ফ্রেন্ডস (আমরা বন্ধু)। এ রাস্তাটি হলো ৫৬ দশমিক ১ কিলোমিটার। এটা খুবই গুরুত্বপূর্ণ রাস্তা। এটাকে চার লেনে উন্নীত করা হবে। সব আন্তঃজেলা, আন্তঃদেশ, আন্তর্জাতিক সড়ককে চার থেকে ছয় লেনে উন্নীত করা হবে। এটা আমাদের জাতীয় লক্ষ্য।’

সূত্র জানায়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ/সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উদ্যোগে সড়ক ও জনপথ অধিদফতর প্রকল্পটি বাস্তবায়ন করবে। সিলেট জেলার সিলেট সদর, দক্ষিণ সুরমা, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় প্রকল্প বাস্তবায়ন করা হবে। চলতি বছরের এপ্রিল থেকে ২০২৫ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

প্রকল্পের উদ্দেশ্য হলো- সিলেট থেকে তামাবিল পর্যন্ত সড়কের উভয় পাশে ধীরগতির যানবাহনের জন্য পৃথক লেনসহ চার লেনে উন্নীত করা, ঢাকা-সিলেট-তামাবিল করিডোরের মাধ্যমে উপ-আঞ্চলিক সংযোগ স্থাপন করা, স্থলবন্দর, অর্থনৈতিক অঞ্চল, রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে যাতায়াত সহজীকরণ, পর্যটন বিকাশে সুযোগ সৃষ্টি করাসহ আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখা।

প্রকল্পটির প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে- সড়ক পেভমেন্ট নির্মাণ ৫৬ দশমিক ১৬ কিলোমিটার, মাটির কাজ ৫৫ দশমিক ৪৩ লাখ ঘনমিটার, এসফল্ট প্লান্ট ও ইমালসন প্লান্টসহ রক্ষণাবেক্ষণ ওয়ার্কশপ একটি, ব্রিজ (২১টি) ১ হাজার ৯৩৯ দশমিক ৮৪৯ মিটার, কালভার্ট নির্মাণ (৪৯টি) ৬২৫ দশমিক ৫ মিটার, ফুটওভার ব্রিজ নির্মাণ (১০টি) ৩৬৫ দশমিক ৭৬ মিটার, টোল প্লাজা নির্মাণ একটি, এক্সেল লোড নির্মাণ একটি, প্রকল্পের জনবলের বেতন-ভাতা (প্রেষণে) ১৪৪০ জনমাস, আউটসোর্সিং জনবল ১৫০০ জনমাস, নির্মাণ তদারকি পরামর্শক সেবা ৯৩৬ জনমাস, এনজিও সেবা (রি-সেটেলমেন্ট কাজের জন্য) ৫৯৫ জনমাস, যানবাহন সংগ্রহ (৩টি জিপ, ৬টি ডাবল কেবিন পিক-আপ, একটি মাইক্রোবাস ও ৬টি মোটরসাইকেল) ক্রয় ১৬টি, কম্পিউটার একসেসরিজ, অফিস সরঞ্জাম, ফার্নিচার এবং টেলিফোন সরঞ্জাম ক্রয় ৩৮৭টি, ভূমি অধিগ্রহণ, রি-সেটেলমেন্ট, ইউটিলিটি শিফটিং ইনসিডেন্সিয়াল (সড়ক নিরাপত্তা বেষ্টনি, সাইন-সিগনাল, বাস-বে, ড্রেন নির্মাণ) ইত্যাদি কাজ সম্পন্ন করা হবে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০১ সেপ্টেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০