বাংলাদেশ ব্যাংকের জিএম হলেন মোহসীন হোসেন

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » বাংলাদেশ ব্যাংকের জিএম হলেন মোহসীন হোসেন

bb mehadi hasanপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে পদোন্নতি পেয়েছেন এস এম মোহসীন হোসেন। পদোন্নতির পর তাকে ব্যাংকের ট্রেনিং একাডেমিতে বহাল করা হয়েছে। বুধবার কেন্দ্রীয় ব্যাংক থে‌কে এ তথ্য জা‌নিয়েছে।

মোহসীন হোসেন ১৯৮৮ সালে কর্মকর্তা পদে যোগদানের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকে কর্মজীবন শুরু করেন। কর্মজীবনে তিনি বৈদেশিক মুদ্রানীতি, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস, বৈদেশিক মুদ্রা অপারেশন ও পরিদর্শন, ব্যাংক পরিদর্শন, সিআইবি, মতিঝিল ও চট্টগ্রাম অফিসে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া সিবিএসপি সেলের আওতায় ব্যাংকিংনীতি ও পরিদর্শনবিষয়ক উপদেষ্টা পদে নিয়োজিত ড. ফ্রেডরিকা পিকফোর্ড স্যান্টুসের সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন।

দাফতরিক দায়িত্ব পালন ও প্রশিক্ষণে জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা, কেনিয়া প্রভৃতি দেশ ভ্রমণ করেছেন তিনি।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৩ সেপ্টেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০