যাত্রাবাড়ীতে হিযবুত তাহরীর সদস্য আটক

প্রচ্ছদ » Uncategorized » যাত্রাবাড়ীতে হিযবুত তাহরীর সদস্য আটক

arrestপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের এক সদস্যকে আটক করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। আটককৃতের নাম অনিকুর রহমান রবিন (২০)।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে একটি মোবাইলফোন এবং একটি কম্পিউটার হার্ডডিস্ক জব্দ করা হয়েছে।

এটিইউ পরিদর্শক মো. হারুন অর রশিদ জানান, আটক অনিকুর রহমান হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য। তিনি এটিইউ কর্তৃক তদন্তাধীন গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত একটি মামলার এজাহারভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

আটক রবিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৩ সেপ্টেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০