দর বাড়ার শীর্ষে এবি ব্যাংক

প্রচ্ছদ » সারাদেশ » দর বাড়ার শীর্ষে এবি ব্যাংক

AB BANKপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এবি ব্যাংক লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা বা ১০ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার কোম্পানিটি সর্বশেষ ১১ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৩৪১ বারে ৫৫ লাখ ৭৯ হাজার ৬৫৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৬ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১১ টাকা ৬০ পয়সা বা ৯.৯৯ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১২৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ২ হাজার ১৯৯ বারে ৪ লাখ ৮৩ হাজার ৭৬৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য৬ কোটি টাকা।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ২ টাকা ৪০ পয়সা বা ৯.৯২ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, ফাইন ফুডস, শমরিতা হসপিটাল, ইউনাইটেড ফিন্যান্স, অ্যাপোলো ইস্পাত, সামিট অ্যালায়েন্স পোর্ট ও এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৩ সেপ্টেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০