বিক্রেতা সংকটে ৪ কোম্পানির শেয়ার হল্টেড
প্রচ্ছদ » Uncategorized » বিক্রেতা সংকটে ৪ কোম্পানির শেয়ার হল্টেড
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনের ৩ ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ৪ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- প্রভাতি ইন্স্যুরেন্স, বিআইএফসি, জেনারেশন নেক্সট ফ্যাশন, কেয়া কসমেটিকস লিমিটেড।
সূত্র মতে, আজ বেলা ১টা পর্যন্ত প্রভাতি ইন্স্যুরেন্সের স্ক্রিনে ৯ লাখ ৫৮ হাজার টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৩০ টাকা ৫০ পয়সা।
এদিকে একই সময়ে বিআইএফসির স্ক্রিনে ২ লাখ ৩৭ হাজার ৪৭টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৫ টাকা ২০ পয়সা।
একই সময়ে জেনারেশন নেক্সট ও কেয়া কসমেটিকসের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৯ সেপ্টেম্বর , ২০২০।








