৬ প্রতিষ্ঠানকে বিএসইসির সতর্ক বার্তা

প্রচ্ছদ » সারাদেশ » ৬ প্রতিষ্ঠানকে বিএসইসির সতর্ক বার্তা

bsecপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সিকিউরিটিজ আইন ভঙ্গের কারণে ৬টি প্রতিষ্ঠানকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিএসইসি ৭৩৯তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

কমিশন সূত্রে জানা যায়, যে সকল প্রতিষ্ঠনকে সতর্ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের মধ্যে অধিকাংশই ব্রোকার হাউজ। তবে কোন কোন প্রতিষ্ঠনকে সতর্ক করার সিদ্ধান্ত নেয়া হয়েছে তা জানায়নি কমিশন।

এর আগে গত সোমবার প্রায় ২৮টির মতো ব্রোকার হাউজকে তলব করে কমিশন। প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সময়ে নানা অনিয়ম ও ভুলভান্তি নিয়ে জিজ্ঞাসাবাদ করে কমিশন।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১০ সেপ্টেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০