বাংলাদেশকে ৪২৫ কোটির ঋণ দিচ্ছে এডিবি
প্রচ্ছদ » Uncategorized » বাংলাদেশকে ৪২৫ কোটির ঋণ দিচ্ছে এডিবি
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে দেশের অবকাঠামো খাতের উন্নয়নে বাংলাদেশকে ৫০ মিলিয়ন মার্কিন ডলার (৪২৫ কোটি টাকা) ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভার্চুয়ালি এ ঋণচুক্তি স্বাক্ষর হয়েছে। এতে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতেমা ইয়াসমিন এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ সই করেন।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১০ সেপ্টেম্বর , ২০২০।








