সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ রোববার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯৪ পয়েন্টে অবস্থান করছে; যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থান সূচকের। এর আগে ২০১৯ সালের ২৯ আগস্ট ডিএসইএক্স সূচকটির অবস্থান ছিল ৫ হাজার ৯৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে বড় ব্যবধানে। আজ লেনদেন ১৩শ কোটির ঘর অতিক্রম করেছে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই–৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৫৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়েছে। ডিএসইতে এক হাজার ৩২৯ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩০৫ কোটি ১৮ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল এক হাজার ২৪ কোটি ৫৪ লাখ টাকার।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ২৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৩৪ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ৪৭ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে ২৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ১৭৭টির দর বেড়েছে, কমেছে ৮৫টির। আর ২৫টির দর অপরিবর্তিত রয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৩ সেপ্টেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০