ব্লক মার্কেটে ২২ কোম্পানির ১২ কোটি টাকার লেনদেন
প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ২২ কোম্পানির ১২ কোটি টাকার লেনদেন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার ব্লক মার্কেটে মোট ২২ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৩ লাখ ৬৯ হাজার ৩১১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১২ কোটি ৪ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ট্রাস্ট ব্যাংকে শেয়ার। কোম্পানিটি ৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
এসকে ট্রিমস ১ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
ইউনাইটেড পাওয়ার ১ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, অ্যাপোলো ইস্পাত, বারাকা পাওয়ার, বিডি ফিন্যান্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সিটি ব্যাংক, ইস্টার্ন ইন্স্যুরেন্স, জিকিউ বলপেন, এম.এল ডাইং, ওরিয়ন ফার্মা, পাইওনিয়র ইন্স্যুরেন্স, পপুলার লাইফ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, প্রভাতি ইন্স্যুরেন্স, কাশেম ইন্ডাস্ট্রিজ, রানার অটো, সী পার্ল, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, সামিট পাওয়ার।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৩ সেপ্টেম্বর , ২০২০।








