অস্ট্রেলিয়ার ব্যাটিং ধ্বস, দুর্দান্ত অধিনায়কত্বে জিতল ইংল্যান্ড

প্রচ্ছদ » Uncategorized » অস্ট্রেলিয়ার ব্যাটিং ধ্বস, দুর্দান্ত অধিনায়কত্বে জিতল ইংল্যান্ড

astrilia englendপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: লক্ষ্যটা খুব বড় ছিল না। বর্তমান সময়ের ওয়ানডে ক্রিকেটে ২৩২ রান তাড়া করা অনেকটা ‘ডালভাত’ ব্যাপার যেকোনো দলের জন্য। সে লক্ষ্যে শুরুটাও দুর্দান্ত ছিল অস্ট্রেলিয়ার। একপর্যায়ে ২ উইকেটে করে ফেলে ১৪৪ রান। এরপরই ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যানের জাদু। ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতে নিয়েছে ইংল্যান্ড।

তিন ম্যাচ সিরিজের প্রথমটি জিতে একপ্রকার নির্ভার অবস্থায়ই ছিল অস্ট্রেলিয়া। রোববারের ম্যাচটি জিতলেই নিশ্চিত হয়ে যেত সিরিজের শিরোপা। সে অনুযায়ী বোলাররা নিজেদের কাজটা করেন ঠিকঠাক। স্বাগতিকদের আটকে রাখেন মাত্র ২৩১ রানে। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় ২৪ রানে হেরে গেছে অসিরা।

উইকেটের ধীরতার কারণে ২৩২ রানের মামুলি লক্ষ্য তাড়া করাটা ঠিক সহজ হবে না, তা বোঝা গিয়েছিল আগেই। তবু অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও মার্নাস লাবুশেনের ব্যাটে ভালোই এগুচ্ছিল অস্ট্রেলিয়া। মাত্র ৩৭ রানে ডেভিড ওয়ার্নার (১১ বলে ৬) ও মার্কাস স্টয়নিস (১৪ বলে ৯) ফিরে গেলেও, তৃতীয় উইকেটে হাল ধরেন ফিঞ্চ ও লাবুশেন।

তাদের দুজনের ২৩ ওভারের জুটিতে আসে ১০৭ রান। ইনিংসের ৩১তম ওভারের চতুর্থ বল পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ২ উইকেটে ১৪৪ রান। ৮ উইকেট হাতে রেখে শেষের ১১৬ বলে জয়ের জন্য করতে হতো মাত্র ৮৮ রান। কিন্তু এরপরই ভয়াবহ ব্যাটিং ধ্বস।

মাত্র ২১ বলের ব্যবধানে ৩ রান তুলতেই সাজঘরে ফিরে যান অস্ট্রেলিয়ার চার ব্যাটসম্যান। ফিফটি পেরিয়ে ৭৩ রানে আউট হন অধিনায়ক ফিঞ্চ, লাবুশেন থামেন ৪৮ রান করে। ব্যর্থ হন আগের ম্যাচের নায়ক মিচেল মার্শ (১) ও গ্লেন ম্যাক্সওয়েল (১)। ফলে ২ উইকেটে ১৪৪ থেকে ৬ উইকেটে ১৪৭ রানের দলে পরিণত হয় অস্ট্রেলিয়া।

এরপর বাকি কাজ আর সারতে পারেননি নিচের সারির ব্যাটসম্যানরা। উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারে চেষ্টা করেছিলেন বটে কিন্তু ৪১ বলে ৩৬ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার সময়েও ২৪ রান পিছিয়ে ছিল অস্ট্রেলিয়া।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৪ সেপ্টেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০