DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচক বাড়লেও লেনদেন কমেছে।

আজ মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৪৯ শতাংশ কোম্পানির দর কমেছে। এদিন টাকার অংকে ডিএসইতে লেনদেনও কমেছে। ।

বাজার বিশ্লেষণেে দেখা যায়, ডিএসই প্রধান মূল্য সূচক ৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১০০ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই–৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৬১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ১৪ পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে ৯৯৫ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৫৩ কোটি ৩৬ লাখ টাকা কম। সোমবার লেনদেন হয়েছিল এক হাজার ১৪৮ কোটি ৯৫ লাখ টাকার।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫২৩ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ২৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে ২৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৮৬টির দর বেড়েছে, কমেছে ১৫৩টির। আর ৩৭টির দর অপরিবর্তিত রয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৫ সেপ্টেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০