শেয়ার অধিগ্রহণ করবে ইউনাইটেড পাওয়ার

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » শেয়ার অধিগ্রহণ করবে ইউনাইটেড পাওয়ার

United-Powerপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিসট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ইউপিজিডিসি) পরিচালনা পর্ষদ ইউনাইটেড আনোয়ারা পাওয়ার (ইউএএনপিএল) ও ইউনাইটেড জামালপুর পাওয়ার (ইউজেপিএল) প্রতিটি কোম্পানির ৯৯% করে শেয়ার অধিগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

আজ মঙ্গলবার কোম্পানির ৯৪তম পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সূত্র মতে, গত ৩০জুন ২০২০ শেষে কোম্পানি দুটির আর্থিক প্রতিবেদন এর প্রকৃত সম্পদ মূল্য অনুযায়ী এই শেয়ার অধিগ্রহণ করবে ইউনাইটেড পাওয়ার। এবং শেয়ার অধিগ্রহণের বিষয়টি গত ১ জুলাই ২০২০ থেকে কার্যকর হবে।

ইউনাইটেড আনোয়ারা পাওয়ারের ৩০০ মেগাওয়াট এইচএফও ফায়ারড পাওয়ার প্লান্টটি চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত। এবং ইউনাইটেড জামালপুর পাওয়ারের ১১৫ মেগাওয়াট এইচএফও ফায়ারড পাওয়ার প্লান্টটি জামালপুরে অবস্থিত।

নিয়ন্ত্রক সংস্থা এবং শেয়ারহোল্ডারদের অনুমতির জন্য কোম্পানিটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ২৮ অক্টোবর সকাল ১১ টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৬ অক্টোবর।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৪ সেপ্টেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১