ফারইস্ট ফিন্যান্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

প্রচ্ছদ » Uncategorized » ফারইস্ট ফিন্যান্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

fareast financeপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফারইস্ট ফিন্যান্স লিমিটেড চলতি হিসাববছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ,২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপি্‌এস) হয়েছে ৭৩ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান হয়েছিল ২ টাকা ৯৩ পয়সা।

হিসাববছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৬০ পয়সা, যা আগের বছরের একই সময়ে তা মাইনাস ৫১ পয়সা ছিল।

গত ৩১ মার্চ, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ২ টাকা ১১ পয়সা।

ফারইস্ট ফিন্যান্স লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২০-জুন’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপি্‌এস) হয়েছে ৩৮ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান হয়েছিল ৫২ পয়সা।

অন্যদিকে দুই প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপি্‌এস) হয়েছে ১ টাকা ১১ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান হয়েছিল ৩ টাকা ৪৫ পয়সা।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৬ সেপ্টেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১