কাঁঠালবাড়ী থেকে শিমুলিয়ার পথে ফেরি চলাচল শুরু

প্রচ্ছদ » Breaking News || Slider || বাজার বিশ্লেষন » কাঁঠালবাড়ী থেকে শিমুলিয়ার পথে ফেরি চলাচল শুরু

simoliya fari ghatপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পদ্মায় নাব্য সংকট ও ডুবোচরের কারণে মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে দুই দিন ফেরি চলাচল বন্ধ থাকার পর মঙ্গলবার দুপুর থেকে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার সকালে কাঁঠালবাড়ী ঘাট থেকে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যায়।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, নাব্য সংকট ও ডুবোচরের কারণে প্রথম দফায় টানা ৮ দিন ও দ্বিতীয় দফায় ২ দিন ফেরি চলাচল বন্ধ থাকার পর মঙ্গলবার দুপুর থেকে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়েছে। এদিন দুপুর ১২টা ১০ মিনিটে শিমুলিয়া ঘাট থেকে মিডিয়াম ফেরি ক্যামেলিয়া ৯টি পণ্যবাহী ট্রাক নিয়ে শরিয়তপুরের পালেরচর হয়ে দীর্ঘ ২৮ কিলোমিটার পথ অতিক্রম করে বিকেল সাড়ে ৪টায় কাঁঠালবাড়ী ঘাটে এসে পৌঁছায়। এদিকে বুধবার সকাল ৭টায় রো রো ফেরি বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর ১১টি ট্রাক, ৯টি হালকা পিকআপ, ১টি বাস ও ৫টি মোটরসাইকেল নিয়ে শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যায়।

বিআইডব্লিউটিসি ঘাট ব্যাবস্থাপক (মেরিন) আহম্মদ আলি জানান, রো রো ফেরি বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর সকাল ৭টার সময় কাঁঠালবাড়ী ঘাট থেকে ২৬টি ছোট বড় যানবাহন নিয়ে শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যায়। রো রো ফেরি বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর নির্বিঘ্নে শিমুলিয়া ঘাটে আসলে সিদ্ধান্ত নেয়া হবে এই নতুন চ্যানেলে ফেরি চলাচল সম্ভব কিনা।

মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় পদ্মার দুই পাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে ৩ শতাধিক যানবাহন।

পুঁজিবাজার রিপোর্ট – সৃ/ই/ ১৫ সেপ্টেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১