করোনায় আক্রান্ত হলেন অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ
প্রচ্ছদ » Uncategorized » করোনায় আক্রান্ত হলেন অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: উপমহাদেশের প্রখ্যাত নিউরোলজিস্ট ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (এনআইএনএস) হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিসের (এফডিএসআর) প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. শাহেদ ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এনআইএনএস হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৬ সেপ্টেম্বর , ২০২০।








