কুড়িগ্রামে ধরলা নদীর পানি বাড়ায় ফের বন্যা

প্রচ্ছদ » Uncategorized » কুড়িগ্রামে ধরলা নদীর পানি বাড়ায় ফের বন্যা

korigramপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ভারী বর্ষণের কারণে ধরলা নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। ফলে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় কুড়িগ্রাম জেলায় ফের বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ওই নদীর পানি সেতুপয়েন্টে বিপৎসীমার ২২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ধরলার পানি বেড়েছে ৩৬ সেন্টিমিটার।

আবারও অস্বাভাবিকভাবে পানি বাড়াতে থাকায় ধরলা অববাহিকার নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। এতে আমনক্ষেতগুলো পানিতে তলিয়ে গেছে। এছাড়া বসত-বাড়িতেও পানি উঠতে শুরু করেছে।

কুড়িগ্রাম সদর উপজেলার সারডোব এলাকায় বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে হলোখানা, সারডোব, রাঙামাটি, বড়লই, কাগজীপাড়া, ভোগডাঙ্গা ইউনিয়নের চরবড়াইবাড়ীসহ বেশ কয়েকটি গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকার আমনক্ষেত এখন পানির নিচে।

বাড়ির চারপাশের গ্রামীণ কাঁচা সড়কগুলো বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় চলাচলে ভোগান্তি বেড়েছে চরের মানুষের। প্লাবিত এলাকাগুলোতে এখন নৌকা বা কলাগাছের ভেলাই যোগাযোগের একমাত্র ভরসা।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম জানান, উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকায় আগামী ২-৩ দিন ধরলার পানি আরও বাড়তে পারে। এরপর পানি কমবে। পূর্বাভাস অনুযায়ী চলতি মাসের শেষের দিকে একটি বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, তা আগের মতো ভয়াবহ আকার ধারণ নেবে না। ধরলার পানি বিপৎসীমা অতিক্রম করেছে। ফলে নদীতে পানি বেড়ে গেছে। একইসঙ্গে ভাঙনও তীব্র আকার ধারণ করেছে। এছাড়া নদীভাঙন প্রতিরোধে বিভিন্ন এলাকায় জরুরিভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হচ্ছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৭ সেপ্টেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১