লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিকস
প্রচ্ছদ » Uncategorized » লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিকস
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে অবস্থান করছে মুন্নু সিরামিকস লিমিটেড। কোম্পানিটির মোট ৩৫ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ বৃহস্পতিবার স্পট মার্কেট থেকে পাবলিক মার্কেটে লেনদেনের অনুমতি পেয়েছে মুন্নু সিরামিক। আর প্রথম দিনেই শেয়ারটি ডিএসইতে লেনদেনের শীর্ষস্থানে রয়েছে। এমনকি কোম্পানিটি আজ টপটেন গেইনার তালিকায়ও স্থান করে নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া যায়।
বৃহস্পতিবার কোম্পানিটি মোট ২২ লাখ ৫৮ হাজার শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাক ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ৬১ লাখ ৮২ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৭ কোটি ২৯ লাখ টাকা।
বেক্সিমকো ফার্মা তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ২৩ লাখ ২৯ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৬ কোটি ৭১ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে – ডিবিএইচ, নিটল ইন্স্যুরেন্স, বেক্সিমকো, আইএফআইসি ব্যাংক, লংকাবাংলা ফিন্যান্স, রিপাবলিক ইন্স্যুরেন্স ও সায়হাম কটন মিলস লিমিটেড।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৭ সেপ্টেম্বর , ২০২০।








