১৯ শে অক্টোবর থেকে ডমিনেজ স্টিলের আইপিও আবেদন শুরু

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » ১৯ শে অক্টোবর থেকে ডমিনেজ স্টিলের আইপিও আবেদন শুরু

Dominageপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস প্রাথমিক গণ-প্রস্তাবের (আইপিও) আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানির আইপিওর আবেদন আগামী ১৯ শে অক্টোবর থেকে শুরু হবে যা চলবে ২৩ শে অক্টোবর পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

এর আগে গত (২৬ আগস্ট) বুধবার অনুষ্ঠিত বিএসইসির কমিশনের ৭৩৭তম কমিশন সভায় ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের প্রাথমিক গণ-প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

সূত্র মতে, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৩০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। এ লক্ষ্যে অভিহিত মূল্য তথা ১০ টাকা দরে ৩ কোটি শেয়ার ইস্যু করবে কোম্পানিটি।

প্রি-ইঞ্জিনিয়ার্ড তথা স্টিল স্ট্রাকচারড বিল্ডিং প্রস্তুতকারী কোম্পানিটির বর্তমান পরিশোধিত মূলধন ৬৫ কোটি টাকা। এর মধ্যে ৫৫ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে গত বছর। প্লেসমেন্টের মাধ্যমে এই মূলধন বাড়ানো হয়েছে।

আইপিও পরবর্তী সময়ে কোম্পানিটির পরিশোধিত মূলধন বেড়ে দাঁড়াবে ৯৫ কোটি টাকা। আইপিওর মাধ্যমে সংগ্রহ করা অর্থ বিল্ডিং নির্মাণ, বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপন, যন্ত্রপাতি ক্রয় এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটি ৩০ জুন ২০১৯ সমাপ্ত সমন্বিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী যথাক্রমে শেয়ার প্রতি নিট সম্পত্তি মূল্য ১৯ টাকা ৮১ পয়সা। ৩০ জুন, ২০১৯ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ টাকা ৪৯ পয়সা। বিগত ৫ টি আর্থিক বিবরণী অনুযায়ী কর পরবর্তী নীট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় (ওয়েটেড এভারেজ ইপিএস) ১ টাকা ৪৭ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৭ সেপ্টেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১