ওয়াসার এমডির মেয়াদ ৩ বছর বাড়ানোর সুপারিশ

প্রচ্ছদ » অর্থনীতি » ওয়াসার এমডির মেয়াদ ৩ বছর বাড়ানোর সুপারিশ

taksin washaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রকৌশলী তাকসিম এ খানের মেয়াদ আরও তিন বছর বাড়ানোর জন্য প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানোর জন্য সুপারিশ করা হয়েছে বোর্ড সভায়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত এক বোর্ড সভায় এমন সুপারিশ করা হয় বলে বোর্ড সভা সূত্রে জানা গেছে।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, বোর্ডের প্রস্তাব এখনও আমরা পাইনি। প্রস্তাব পেলে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা ওয়াসার সচিব প্রকৌশলী শারমিন হক আমীরের সই করা এক নোটিশে বলা হয়, ‘ঢাকা ওয়াসা বোর্ডের ৯৭তম বিশেষ সভা (অনলাইন মিটিং) ১৯ সেপ্টেম্বর (শনিবার) বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। এ সভায় বোর্ডের সদস্যদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

সভার আলোচ্য সূচিতে বলা হয়েছে, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রকৌশলী তাকসিম এ খানকে তিন বছরের জন্য নিয়োগের প্রস্তাব স্থানীয় সরকার বিভাগে প্রেরণ বিষয়।

পুঁজিবাজার রিপোর্ট – আ/সি/ ১৯ সেপ্টেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১