ক্রিস্টাল ইন্স্যুরেন্সের আইপিও অনুমোদন

প্রচ্ছদ » Uncategorized » ক্রিস্টাল ইন্স্যুরেন্সের আইপিও অনুমোদন

crystal insuranceপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের জন্য ক্রিস্টাল ইন্স্যুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) কমিশনের ৭৪১তম নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

কোম্পানিটি অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর মাধ্যমে ১৬ কোটি টাকা সংগ্রহ করবে। এরমধ্যে ৮ কোটি টাকা এফডিআর, ৬ কোটি ৯২ লাখ ৭১ হাজার ৫০০ টাকা ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ ও ১ কোটি ৭ লাখ ২৮ হাজার ৫০০ টাকা দিয়ে আইপিও খরচ পরিচালনা করা হবে।

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ২০১৯ সালে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৯২ টাকা। আর ২০১৯ সালের ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) রয়েছে ২৪.৪২ টাকা।

উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৩ সেপ্টেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১