dse- cseপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্য সূচক কমেছে। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ।

আজ রবিবার লেনদেনের শুরুতে প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ে। এতে শুরুতে সূচকের বড় উত্থান হয়। কিন্তু শেষ দিকে এসে একের পর এক প্রতিষ্ঠানের দরপতন হতে থাকে। ফলে সবকটি সূচক ঋণাত্মক হয়ে পড়ে।

বাজার বিশ্লেষণে দেখাযায়, দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট কমে ৪ হাজার ৯৭১ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট কমে এক হাজার ৬৯০ পয়েন্টে নেমে গেছে। ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে এক হাজার ১২১ পয়েন্টে অবস্থান করছে।

সূচকের এই পতনের দিনে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১০৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ২১০টি প্রতিষ্ঠান এবং ৪১টির দাম অপরিবর্তিত রয়েছে।

বাজারটিতে লেনদেন হয়েছে এক হাজার ৩৪ কোটি ৪২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৮৮০ কোটি ৫২ লাখ টাকা। সে হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১৫৩ কোটি ৯০ লাখ টাকা।

টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে সন্ধানী লাইফ ইনস্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির ৪৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সোনার বাংলা ইনস্যুরেন্সের ২৮ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৭ কোটি ৩১ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা।

এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- লংকাবাংলা ফাইন্যান্স, ইস্টল্যান্ড ইনস্যুরেন্স, রূপালী ইনস্যুরেন্স, বেক্সিমকো, এক্সপ্রেস ইনস্যুরেন্স, পাইওনিয়ার ইনস্যুরেন্স এবং প্রভাতী ইনস্যুরেন্স।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই কমেছে ১৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৩১ কোটি ৪২ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ২৯০টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৫৬টির এবং ৩০টির দাম অপরিবর্তিত রয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৭ সেপ্টেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১