মুনাফা বেড়েছে রিপাবলিক ইন্স্যুরেন্সের

প্রচ্ছদ » Uncategorized » মুনাফা বেড়েছে রিপাবলিক ইন্স্যুরেন্সের

republic insuranceপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত রিপাবলিক ইন্স্যুরেন্সের মুনাফা আগের বছরের তুলনায় বেড়েছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা শেষে প্রকাশিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

কোম্পানিটির প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৬ পয়সা। সে হিসাবে আগের বছরের তুলনায় শেয়ার প্রতি মুনাফা বেড়েছে ৩ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকের মতো ছয় মাসের (জানুয়ারি-জুন) হিসাবেও কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় বেড়েছে। চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৯৭ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ৮৫ পয়সা।

মুনাফা বাড়ার পাশাপাশি কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্যও আগের বছরের তুলনায় বেড়েছে। চলতি বছরের জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৬ টাকা ৪৬ পয়সা, যা ২০১৯ সালের ডিসেম্বর শেষে ছিল ১৫ টাকা ৪৯ পয়সা।

এদিকে অপারেটিং ক্যাশ ফ্লোর তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে শেয়ারপ্রতি অপারিটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১ টাকা ১৮ পয়সা, যা ২০১৯ সালের জানুয়ারি-জুন সময়ে ছিল ঋণাত্মক ২৪ পয়সা।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১ লা অক্টোবর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০