বিয়ে-শাদি মানে পুরাটাই ‘ইয়ার্কি’

প্রচ্ছদ » Uncategorized » বিয়ে-শাদি মানে পুরাটাই ‘ইয়ার্কি’

earki hasanপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সারিকা সাবাহকে বিয়ে করে খুশি হয়েছিলেন শামীম হাসান সরকার। কিন্তু দিন যত যায়, বউয়ের শাসন আর অতিরিক্ত সতর্কতায় হাঁপিয়ে ওঠেন তিনি।

এমন পরিস্থিতিতে পড়ে শামীম মনে করেন, ‘বিয়েশাদি মানে পুরাটাই ইয়ার্কি/পাগলের কারখানা নয়তো আর কী!’ তার অনুভূতি এখন এমন, ‘পাগল হইতে আর বেশি দেরি নাই/বিয়ের আগে ভাবছিলাম ভেরি নাইস। ’
জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালার নতুন নাটক ‘ওসিডি’র গানের কথাগুলো এভাবেই হাস্যরসে সাজানো হয়েছে। ইউটিউব ও ফেসবুকে সিনেমাওয়ালার চ্যানেলে এটি মুক্তি পেয়েছে।

‘ইয়ার্কি’ শিরোনামের গানটি লিখেছেন জনি হক। এতে কণ্ঠ দিয়েছেন আয়েশা মৌসুমী ও নূর নবী। সুর ও সংগীত পরিচালনায় আহমেদ সবুজ।

গানটির চিত্রায়নে শামীম হাসান সরকার ও সারিকা সাবাহ ছাড়াও অংশ নিয়েছেন মনিরা মিঠু ও অহনা তাহসিন অপ্সরা। তাদের দেখা যাবে ননদ-শাশুড়ির ভূমিকায়।

‘ওসিডি’ তথা অবসেসিভ কমপালসিভ ডিসঅর্ডার নাটকটির বিষয়বস্তু শুচিবাই রোগ। এটি লিখেছেন ও পরিচালনা করেছেন কেএম সোহাগ রানা। তিনি নির্মাতা রাজের সহকারী পরিচালক হিসেবে কাজ করে থাকেন। সম্প্রতি ঢাকার উত্তরায় এর শুটিং সম্পন্ন হয়েছে।

ইউটিউবে সিনেমাওয়ালার চ্যানেলে বৃহস্পতিবার (১ অক্টোবর) মুক্তি পাচ্ছে ‘ওসিডি’ নাটকটি।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০১ অক্টোবর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১