৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে আইডিএলসি
প্রচ্ছদ » Uncategorized » ৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে আইডিএলসি
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইডিএলসি ফিন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ৫০০ কোটি টাকার আনসিকিউরড নন-কনভার্টেবল জিরো কুপন বন্ড ইস্যু করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ফেসভ্যালুতে বন্ড ইস্যু করবে। বন্ডের মেয়াদ হবে ৪ বছর।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু করতে পারবে আইডিএলসি ফিন্যান্স লিমিটেড।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৪ অক্টোবর , ২০২০।








