শেয়ার বিক্রি করবে শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক
প্রচ্ছদ » Breaking News || Slider || অর্থনীতি » শেয়ার বিক্রি করবে শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক তাহেরা ফারুক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, তাহেরা ফারুক কোম্পানির ১০ লাখ শেয়ার বেচবে। এই পরিচালকের কাছে কোম্পানির মোট ৩ কোটি ১৩ লাখ ৪৯ হাজার ১৪১টি শেয়ার আছে।
এর মধ্যে থেকে উল্লেখিত পরিমাণ শেয়ার তাহেরা ফারুক আগামী ২৯ অক্টোবরের মধ্যে পাবলিক মার্কেটে বিক্রি করতে পারবে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৫ অক্টোবর , ২০২০।








