রাঙামাটিতে গুলি করে ব্যবসায়ীকে হত্যা

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » রাঙামাটিতে গুলি করে ব্যবসায়ীকে হত্যা

goli kore hottaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাঙামাটির রাজস্থলীতে গুলি করে জালাল উদ্দিন (২৮) নামে এক মাছ ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (০৫ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জালাল উদ্দিন ওই এলাকার মৃত আইনুল হকের মেঝ ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাজারপাড়ায় এসে জালালকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় একদল দুর্বৃত্ত। স্থানীয়রা তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে রাজস্থলী উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইন-শৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহম্মদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এ ব্যাপারে এখনো জানা যায়নি।

পুঁজিবাজার রিপোর্ট – সৃ/ই/ ৫ অক্টোবর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০