সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে
প্রচ্ছদ » Uncategorized » সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)মূল্য সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে।
আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৬ অক্টোবর) বাজার বিশ্লেষণে দেখাযায়, লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৪৬ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে যথাক্রমে ১১১১ ও ১৬৮২ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ২০৩ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
মঙ্গলবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৯টির, কমেছে ৮৭টির এবং অপরির্বতিত রয়েছে ৬৯টি কোম্পানির শেয়ারের দাম।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ইসলামি ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, নর্দার্ন ইন্স্যুরেন্স, সন্ধানী ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, বেক্সিমকো লিমিটেড, রূপালী ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স ও ওয়ালটন হাইটেক।
এর আগে লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটে ডিএসইর সূচক বাড়ে ৭ পয়েন্ট। এরপর ১০টা ১০ মিনিটে সূচক ৪ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি কিছুটা নিম্নমুখী থাকে। সকাল ১০টা ১৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৪৬ পয়েন্টে অবস্থান করে।
অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৫ পয়েন্ট কমে ১৪ হাজার ১৪০ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।
এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ে ৩৬টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ২৪টি কোম্পানির দর। আর ১৪টি কোম্পানি শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৬ অক্টোবর , ২০২০।








