পেনিনসুলার পর্ষদ সভা ১৪ অক্টোবর
প্রচ্ছদ » Uncategorized » পেনিনসুলার পর্ষদ সভা ১৪ অক্টোবর
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির সভা আগামী ১৪ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ওই সভায় কোম্পানির ৩০ জুন,২০২০ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। সভা থেকে আসতে পারে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৬ অক্টোবর , ২০২০।








