স্ত্রীকে শেয়ার দেবেন ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের উদ্যোক্তা
প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » স্ত্রীকে শেয়ার দেবেন ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের উদ্যোক্তা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের উদ্যোক্তা সায়দুর রহমান তার স্ত্রী তাহমিনা রহমানকে কোম্পানিটির পাঁচ লাখ শেয়ার উপহার হিসেবে দেবেন।
এর মাধ্যমে এই উদ্যোক্তা তার কাছে থাকা ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের প্রায় সব শেয়ার তার স্ত্রীকে দিয়ে দিচ্ছেন।
মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএসই জানিয়েছে, সায়দুর রহমানের কাছে ইন্স্যুরেন্সের পাঁচ লাখ ছয় হাজার ৭৩৪টি শেয়ার আছে। এই শেয়ার থেকে তিনি তার স্ত্রী তাহমিনা রহমানকে পাঁচ লাখ শেয়ার উপহার দেবেন। আগামী ৩১ অক্টোবরের মধ্যে এই শেয়ার উপহার দেয়া হবে।
ডিএসইর তথ্য অনুযায়ী, ৮১ কোটি ৪৩ লাখ ৭০ হাজার টাকা পরিশোধিত মূলধনের এই বীমা কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা আট কোটি ১৪ লাখ ৩৭ হাজার ৪৫৯টি।
এরমধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে আছে ৪১ দশমিক ৮৪ শতাংশ শেয়ার। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ২৮ দশমিক ৯৪ শতাংশ।
আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৯ দশমিক ২২ শতাংশ শেয়ার আছে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৬ অক্টোবর , ২০২০।








