কেডিএস এক্সেসরিজ বোর্ড সভা ১৩ অক্টোবর
প্রচ্ছদ » Uncategorized » কেডিএস এক্সেসরিজ বোর্ড সভা ১৩ অক্টোবর
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কেডিএস এক্সেসরিজ লিমিটেড। ঘোষণা অনুযায়ী ১৩ অক্টোবর, অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কেডিএস এক্সেসরিজ লিমিটেডের বোর্ড সভা ১৩ অক্টোবর, বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৬ অক্টোবর , ২০২০।








