সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ

dse- cseপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে আগের দিনের তুলনায় টাকার অংকে লেনদেন কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।

বুধবার ডিএসই প্রধান মূল্য সূচক ৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৩৪ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ১১১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৮২ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে ৮৮৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৭৯ কোটি ১ লাখ টাকা কম। গতকাল লেনদেন হয়েছিল এক হাজার ৬৭ কোটি ৭২ লাখ টাকার।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৩০ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ২৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৭ অক্টোবর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০