শীর্ষ ২০ সিকিউরিটিজ হাউজের তালিকা প্রকাশ
প্রচ্ছদ » Uncategorized » শীর্ষ ২০ সিকিউরিটিজ হাউজের তালিকা প্রকাশপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : গত মে মাসের শীর্ষ বিশ সিকিউরিটিজ হাউজের তালিকা প্রকাশ করেছে দেশের প্রধান শেয়ারাবাজার ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই)। আর এতে গত এপ্রিলের মত তালিকায় এবারও শীর্ষে উঠে রয়েছে লংকাবাংলা সিকিউরিটজ। এরপরের স্থানেই অবস্থান করছে আইসিবি সিকিউরিটিজ অ্যান্ড ট্রেডিং কোম্পানি লিমিটেড। আর তৃতীয় স্থানে রয়েছে ইবিএল সিকিউরিটিজ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্রে জানা যায়, চতুর্থ স্থানে রয়েছে আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড। পঞ্চম স্থানে ইউনিক্যাপ সিকিউরিটজ লিমিটেড। ষষ্ঠ স্থানে রয়েছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড। সপ্তম স্থানে রয়েছে এআইবিএল ক্যাপিটাল মার্কেটসার্ভিসেস, অষ্টম স্থানে সিটি ব্রোকারেজ, নবম স্থানে রয়েছে শেলটেক ব্রোকারেজ লিমিটেড আর দশম স্থানে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ।
এছাড়া ১১ম স্থানে রয়েছে প্রাইম সিকিউরিটিজ, ১২তম স্থানে রয়েছে শান্তা সিকিউরিটজ, ১৩তম স্থানে এমটিবি সিকিউরিটিজ, ১৪তম স্থানে ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ১৫তম স্থানে ব্যাংক এশিয়া সিকিউরিটজ, ১৬তম স্থানে শাহজালাল ইসলামি ব্যাংক সিকিউরিটিজ, ১৭তম স্থানে এসআইবিএল সিকিউরিটিজ, ১৮তম স্থানে ইউনাইটেড ফিন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড, ১৯তম রয়্যাল ক্যাপিটাল এবং সর্বশেষে রয়েছে বিডি সানলািই সিকিউরিটিজ লিমিটেড।








