সূচকের পতনে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের পতনে লেনদেন শেষ

dse- cseপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

আজ সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসই প্রধান মূল্য সূচক ১৭ পয়েন্ট কমে ৪ হাজার ৯১৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই–৩০ সূচক ৮ পয়েন্ট কমে এক হাজার ৬৬৯ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে ৭৯৩ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৯৪ কোটি ৮৯ লাখ টাকা কম। গতকাল লেনদেন হয়েছিল ৮৮৮ কোটি ৭০ লাখ টাকার।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৪ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ২০ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৮ অক্টোবর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১