চলতি মাসে ৭ কোম্পানির এজিএম

প্রচ্ছদ » Uncategorized » চলতি মাসে ৭ কোম্পানির এজিএম

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: চলতি মাসে পুঁজিবাজারে তালিকাভুক্ত আরও ৭ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) চলতি অনুষ্ঠিত হবে। ডিজিটাল প্লাটফর্মে ভার্চুয়ালি এসব এজিএম অনুষ্ঠিত হবে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এজিএমে কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে ঘোষিত লভ্যাংশসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে পাশ করা হবে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

ডিএসইর তথ্যমতে, সাতটি কোম্পানির মধ্যে সর্বপ্রথম এজিএম অনুষ্ঠিত হবে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের। আগামী ২২ অক্টোবর সকাল ১১টায় এটি অনুষ্ঠিত হবে।

একইদিন সকাল সাড়ে ১১টায় এজিএম হবে কেয়া কসমেটিকস লিমিটেডের।

সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের এজিএম অনুষ্ঠিত হবে ২৫ অক্টোবর সকাল ১১টায়। রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের এজিএম ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।

ইউনাইটেড পাওয়ার অ্যান্ড জেনারেশন ডিস্ট্রিবিউশনের এজিএম অনুষ্ঠিত হবে ২৮ অক্টোবর সকাল ১১টায়।

বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের এজিএম ২৯ অক্টোবর সকাল ১১টায় এবং ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের এজিএম ২৯ অক্টোবর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৭ অক্টোবর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০